নারীদের এগিয়ে যাওয়া নিয়ে নতুন উদ্যোগ

আপডেট : ০৯ মার্চ ২০২০, ২০:০৫

 

সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেলো ‘লাক্স বোল্ডলি বিউটিফুল’ ক্যাম্পেইন-এর উদ্বোধনী অনুষ্ঠান। আন্তর্জাতিক কনজ্যুমার পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ইউনিলিভার বাংলাদেশ-এর জনপ্রিয় পার্সোনাল কেয়ার ব্র্যান্ড ‘লাক্স’-এর আয়োজনে অনুষ্ঠিত এ ইভেন্টে উপস্থিত ছিলেন দেশের বিভিন্ন ক্ষেত্রে কর্মরত সফল নারীগণ। নারীদের সৌন্দর্যের প্রকাশে এখনও নারীদের নানা কটুক্তি আর অদ্ভুত সব মন্তব্য শুনতে হয়। অনেক ক্ষেত্রেই নিজেদের গুটিয়ে নেয় তারা, নানা দ্বিধায় ভোগে। এই সবকিছু পেছনে ফেলে সফলতার যাত্রায় এগিয়ে যেতে সকল নারীদের উত্সাহিত করতেই এই উদ্যোগ। ‘চলো দ্বিধা ভুলে, বলো মন খুলে’ এই স্লোগানকে সামনে রেখে ‘লাক্স বোল্ডলি বিউটিফুল’ প্ল্যাটর্মের একটি চমত্কার বিজ্ঞাপনচিত্র প্রদর্শনের মাধ্যমে আয়োজনটি শুরু করা হয়। অভিনেত্রী বিদ্যা সিনহা মিম, নৃত্যশিল্পী হূদি শেখ, ইয়োগা প্রশিক্ষক আনিকা রাব্বানি, ডাক্তার আফরিন সুলতানা, গ্রামীণফোন এর হেড অফ রিটেইল পার্টনারশিপ সায়মা রহমান উক্ত বিজ্ঞাপনে স্ব স্ব ভূমিকায় নিজেদের উপস্থাপন করেন। আর এটি পরিচালনা করেছেন নির্মাতা সাবরিনা আইরিন।