তা র কা ব চ ন

আপডেট : ০৯ মার্চ ২০২০, ২০:০৫

চলচ্চিত্রে নারীদের শক্ত অবস্থান নেই। চলচ্চিত্রে নারীদের আরও শক্ত অবস্থান যদি তৈরি করা যেত, তাহলে আরও ভালো লাগত। নারীরা আরও এগিয়ে যেতে পারত। নানা কারণে তা হচ্ছে না। এখন তো ছবিও ঠিকমতো হচ্ছে না। আমি অবশ্য একটা কথা বলি, যতই আমরা সমঅধিকারের কথা বলি না কেন, পুরুষশাসিত ব্যাপারটা এখনো সমাজে রয়ে গেছে। মুখে বললেও মনের ভেতর পুরুষশাসিত ব্যাপারটা রয়ে গেছে। যারা ভালো লেখাপড়া করেছেন, রুচি, মূল্যবোধ ও মনুষ্যত্বের শিক্ষা নিয়েছেন তারা অবশ্য ভিন্ন রকম ভাবছেন, সেটা অন্য জিনিস। তবে চলচ্চিত্রে আরও আস্থার জায়গা তৈরি করতে পারলে পর্দার পেছনের কাজেও নারীদের অংশগ্রহণ বাড়ত। একটা সময় যখন সোভিয়েত ইউনিয়নে যেতাম, দেখতাম চলচ্চিত্র সম্পাদনার মতো কাজও করছেন নারীরা। নারীরা কিন্তু সূক্ষ্মভাবে কাজ করেন। আমাদের দেশে পর্দার পেছনের ব্যাপারটায়ও এগিয়ে আসা উচিত।

 

দেশের চলচ্চিত্রে নারীদের অবস্থান প্রসঙ্গে

বরেণ্য অভিনেত্রী ববিতা