বঙ্গবন্ধুকে নিয়ে এবার নির্মিত হচ্ছে শিশুতোষ চলচ্চিত্র। যেখানে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছার চরিত্রে অভিনয় করবেন ঢাকাই চলচ্চিত্রের প্রিয়দর্শিনী মৌসুমী। মুজিব বর্ষের আরেকটি চমক হিসেবে চলচ্চিত্রটি নির্মিত হচ্ছে বলে জানান এর পরিচালক সালমান হায়দার। সিনেমার নাম ‘শেখ রাসেলের আর্তনাদ’। এখানে বঙ্গবন্ধুর পরিবারের সর্বকনিষ্ঠ সদস্য রাসেলের গল্প উঠে আসবে। এ ছবিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চরিত্রে অভিনয় করবেন বঙ্গবন্ধুর মতো দেখতে আলোচিত সেই অরুক মুন্সি। বঙ্গবন্ধুর দুই কন্যা শেখ হাসিনা চরিত্রে অপর্ণা ও শেখ রেহানা চরিত্রে আশনা হাবিব ভাবনা অভিনয় করবেন। এখানে শেখ রাসেল চরিত্রে পর্দায় হাজির হবেন রোহান। বঙ্গবন্ধুর বড় পুত্র শেখ কামাল চরিত্রে থাকবে ইউসুফ মেজ পুত্র শেখ জামালের চরিত্রটি করবেন সাব্বির।
০০০০
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপন এবং জাতীয় শিশু দিবস উপলক্ষে মার্চ মাসজুড়ে চ্যানেল আইতে থাকছে নানা আয়োজন। এসব আয়োজনের মধ্যে রয়েছে জনপ্রিয় শিশুসাহিত্যিক ও টিভি ব্যক্তিত্ব ফরিদুর রেজা সাগরের গল্প অবলম্বনে নির্মিত ছোটকাকু সিরিজের ৫টি চলচ্চিত্র। আফজাল হোসেন এই চলচ্চিত্রগুলো পরিচালনার পাশাপাশি ছোটকাকু চরিত্রে অভিনয়ও করেছেন। ধারাবাহিকতায় ১০ মার্চ বিকেল ৩টা ০৫ মিনিটে প্রচার হবে ‘এবারের সাভারে’।
