হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জ সীমান্তে ব্যাগভর্তি টাকা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। সোমবার সকালে হবিগঞ্জের মাধবপুর উপজেলার রাজেন্দ্রপুর সীমান্ত এলাকায় বিজিবির টহল দলে উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি ব্যাগটি ফেলে যায়। ব্যাগে সাড়ে ৭ লাখ টাকা পাওয়া যায়। হবিগঞ্জ ৫৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এস এম এম সামীউন্নবী চৌধুরী জানান, সকাল ৬টার দিকে এক লোককে জিরো লাইন অতিক্রম করার সময় বিজিবির একটি টহল দলকে দেখে ঐ ব্যক্তি ব্যাগটি ফেলে পালিয়ে যায়।
