নোয়াখালী প্রতিনিধি
জেলার সদর উপজেলার পূর্ব চরমটুয়া বাজার থেকে পাঁচ মামলার আসামি আবদুল শহিদকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি এলজি, দুইটি কার্টুজ ও ৫৭ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। রবিবার দিবাগত রাতে তাকে গ্রেফতারের পর সোমবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। সুধারাম মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) টমাস বড়ুয়া বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় মামলা হয়েছে।
