বর্তমান সরকার শিক্ষাবান্ধব ........... চিফ হুইপ

আপডেট : ০৯ মার্চ ২০২০, ২১:৪৪

শিবচর (মাদারীপুর) সংবাদদাতা

জাতীয় সংসদের চিফ হুইপ ও আওয়ামী লীগের পার্লামেন্টারি পার্টির সেক্রেটারি নূর-ই-আলম চৌধুরী লিটন এমপি বলেছেন, বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার। এই সরকারের আমলে শিক্ষাক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়েছে। আওয়ামী লীগ ক্ষমতার আসার পর বিদ্যালয়গুলোতে নতুন ভবন নির্মাণ, শিক্ষকদের বেতন-ভাতাসহ বিভিন্ন সুযোগ-সুবিধা বৃদ্ধি করা হয়েছে। সোমবার দুপুরে মাদারীপুরের শিবচরে সরকারি বরহামগঞ্জ কলেজ ছাত্রছাত্রী সংসদ (বাকসু)-এর নবনির্বাচিতদের অভিষেক ও ২০১৯-২০ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কলেজের অধ্যক্ষ মোহাম্মদ সোহরাওয়ার্দীর সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সভাপতি সাহাবুদ্দিন আহম্মেদ মোল্লা, উপজেলা চেয়ারম্যান সামসুদ্দিন খান, পৌর মেয়র আওলাদ হোসেন খান, ইউএনও মো. আসাদুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।