স্ত্রীকে পুড়িয়ে হত্যার দায় স্বীকার

আপডেট : ০৯ মার্চ ২০২০, ২১:৪৪

সাতক্ষীরা প্রতিনিধি

‘আমি নিজেই আমার স্ত্রী রত্নাকে পেট্রোলে পুড়িয়ে হত্যা করেছি’ বলে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে সাতক্ষীরার তালা উপজেলার মোবারকপুরের গৃহবধূ ফারহানা আক্তার রত্নার স্বামী হাসিবুর রহমান সবুজ।  সোমবার সকালে সাতক্ষীরার পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান। তিনি বলেন, সবুজ সাতক্ষীরার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলামের আদালতে রত্নাকে তার শয়নকক্ষে পেট্রোল ছিটিয়ে আগুন লাগিয়ে হত্যার কথা স্বীকার করেছে। গ্রেফতারের পর তাকে জেলহাজতে পাঠানো হয়েছে। পুলিশ সুপার জানান, গত ২০ ফেব্রুয়ারি রাতে এ ঘটনা ঘটে।  পরে রত্নাকে ঢাকা মেডিক্যালের বার্ন ইউনিটে ভর্তি করা হলে ৪ মার্চ মারা যায়।