আটক এক
কলারোয়া (সাতক্ষীরা) সংবাদদাতা
নিখোঁজের এক দিন পর কলারোয়া উপজেলার কাকডাঙ্গা সীমান্ত গ্রামের একটি পুকুর থেকে নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় হত্যাকারী সন্দেহে স্থানীয় জনতা রিপন নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশে দিয়েছে।
সোমবার সকালে উপজেলার কাকডাঙ্গা সীমান্তবর্তী সরদার পাড়ার পুকুর থেকে ঐ নারীর লাশ উদ্ধার করা হয়। নিহত নারী সাহিলা খাতুন ওরফে সোনা বিবি ঐ গ্রামের বদরুজ্জামানের স্ত্রী। এছাড়া আটক রিপন ঐ একই গ্রামের শহীদুল্লাহর ছেলে। কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনীর উল গিয়াস জানান, লাশ সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এছাড়া রিপনকে থানায় আনা হয়েছে। হত্যকাণ্ডের রহস্য উন্মোচনে কাজ চলছে।
