জগন্নাথপুর পৌরসভার উপনির্বাচন
জগন্নাথপুর (সুনামগঞ্জ) সংবাদদাতা
জগন্নাথপুর পৌরসভার উপনির্বাচনে মেয়র পদে চার প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। সোমবার জগন্নাথপুর উপজেলা নির্বাচন কার্যালয়ে নির্বাচনের রিটার্নিং অফিসার সুনামগঞ্জ জেলা নির্বাচন অফিসার মুরাদ উদ্দিন হাওলাদার প্রার্থীদের প্রতীক প্রদান করেন। প্রার্থীরা হলেন পৌরসভার সাবেক চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী মিজানুর রশিদ ভূঁইয়া (নৌকা), যুক্তরাজ্য প্রবাসী রাজু আহমদ (ধানের শীষ), যুক্তরাজ্য প্রবাসী আবুল হোসাইন সেলিম (জগ) ও আবিবুল বারি আয়হান (মোবাইল ফোন)। রিটার্নিং অফিসার মুরাদ উদ্দিন হাওলাদার জানান, মেয়র পদে চার প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। ২৯ মার্চ ভোট গ্রহণ হবে।
