ফটো ক্যাপশন

আপডেট : ০৯ মার্চ ২০২০, ২১:৪৯

ঢাকায় এনসিসি ব্যাংকের বনশ্রী উপশাখার আনুষ্ঠানিক কার্যক্রম গতকাল শুরু হয়েছে। ব্যাংকের অডিট কমিটির চেয়ারম্যান ইতরাত হোসেন, এফসিএমএ, এফসিএস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোসলেহ্ উদ্দীন আহমেদ এতে সভাপতিত্ব করেন

০০০

কেরানীগঞ্জের লাখিরচরে সম্প্রতি এক্সিম ব্যাংকের এজেন্ট ব্যাংকিং আউটলেটের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া। এ সময় আরো উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ফিরোজ হোসেন, উপব্যবস্থাপনা পরিচালক মো. হুমায়ূন কবির

০০০০

ব্রুনেই দারুসসালামের আবাসিক হাইকমিশনার হাজি হারিস বিন ওথম্যানের সঙ্গে সম্প্রতি সৌজন্য সাক্ষাত্ করেন বাংলাদেশ মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক মাহবুব আলম, মুন্নু সিরামিকস ইন্ডাস্ট্রি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রাশেদুল ইসলাম এবং দৈনিক ইত্তেফাকের পরিচালক রেজাউল আহসান

০০০

যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে ও অর্থায়নে খুলনার খালিশপুরে বিনা মূল্যে চক্ষু, দন্ত, গাইনি, ডায়াবেটিস ও সাধারণ চিকিত্সা সেবার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. আতিকুর রহমান। এতে সভাপতিত্ব করেন যমুনা ব্যাংক  ফাউন্ডেশনের চেয়ারম্যান নূর মোহাম্মদ