১৫তম বছর পূর্ণ করল ইমপ্যাক্ট পিআর

আপডেট : ০৯ মার্চ ২০২০, ২১:৫০

জনসংযোগ সংস্থা ইমপ্যাক্ট পিআর প্রতিষ্ঠার ১৫ বছর উদ্যাপন করেছে গত ৫ মার্চ। রাজধানীর গুলশানে প্রতিষ্ঠানটির কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট এবং প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আফতাব-উল-ইসলাম, ইমপ্যাক্ট পিআরের সহ-প্রতিষ্ঠাতা এবং ইনডিপেনডেন্ট টেলিভিশনের সিইও অ্যান্ড এডিটর-ইন-চিফ এবং দি ইনডিপেনডেন্টের  সম্পাদক এম শামসুর রহমান বক্তব্য রাখেন।

ইমপ্যাক্ট পিআরের প্রধান নির্বাহী সাবরিনা জামান ক্রেস্ট ও ফুল দিয়ে ইমপ্যাক্ট পিআরের প্রতিষ্ঠাতা আফতাব-উল-ইসলাম ও এম শামসুর রহমানকে সম্মাননা জানান। এ সময় প্রতিষ্ঠানের ঢাকা অফিসের কর্মীরা উপস্থিত ছিলেন। ইমপ্যাক্ট পিআর দেশের একমাত্র জনসংযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান যাদের ঢাকার বাইরে চট্টগ্রাম, সিলেট ও কুষ্টিয়ায় আলাদা অফিস রয়েছে। —প্রেস বিজ্ঞপ্তি।