লিবিয়ার পররাষ্ট্রমন্ত্রণালয়ে হামলায় নিহত ৩

আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৮, ০০:৩১

লিবিয়ার ত্রিপোলিতে পররাষ্ট্রমন্ত্রণালয়ে হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন। এদের মধ্যে সিনিয়র বেসামরিক কর্মকর্তা রয়েছেন। মন্ত্রণালয় জানিয়েছে, মঙ্গলবারের এই হামলা ছিল আত্মঘাতী। এতে দশ জনের বেশি আহত হয়েছেন। দেশটির বিশেষ বাহিনীর মুখপাত্র তারিক আল-দাবাস জানিয়েছেন, মন্ত্রণালয়ের কাছেই একটি গাড়ি বোমার বিস্ফোরণ ঘটানো হয়। আইএস এই হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন তারিক আল দাবাস। -আল জাজিরা