ধরুন, কোনো ফুটবল ক্লাবের হয়ে আপনার অভিষেক হলো চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে। চোট নিয়ে খেললেন পুরো ম্যাচটা, করে বসলেন গোলও! সে গোলেই ম্যাচটা ড্র করে আপনার দল। কি? স্বপ্নের মতো মনে হচ্ছে? মিশরীয় ফুটবলার এজেলদিন বাহাদারের ব্যাপারটা ছিল স্বপ্নের চেয়ে বেশি কিছু। তার অভিষেকটা যে হয়েছিল ৭৫ বছর বয়সে! শনিবার মিশরের অক্টোবর ৬-এর হয়ে খেলতে নেমেছিলেন চিরপ্রতিদ্বন্দ্বী জিনিয়াসের বিপক্ষে। তার গোলেই ১-১ গোলে ড্র করে দল। এর ফলে গিনেস বিশ্বরেকর্ড থেকে এক ম্যাচের দূরত্বে চলে এসেছেন তিনি। আর এক ম্যাচ খেললেই ইরোনি অর ইয়াহুদাকে সরিয়ে সবচেয়ে বেশি বয়স্ক ফুটবলারও বনে যাবেন তিনি।
