ইউল্যাবে বঙ্গবন্ধুর ভাষণের ওপর আলোচনা

আপডেট : ০৯ মার্চ ২০২০, ২২:১৬

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) গতকাল মোহাম্মদপুরে ইউল্যাবের স্থায়ী ক্যাম্পাস মিলনায়তনে ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ’ শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করে। আলোচনা সভায় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ইউল্যাব আয়োজিত বছরব্যাপী বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদ্যাপন উপলক্ষ্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইউল্যাবের উপাচার্য অধ্যাপক এইচ এম জহিরুল হকের স্বাগত বক্তব্যের মধ্যদিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের ভিডিও প্রদর্শিত হয়।

অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. আব্দুল মোতালিব তার মুক্তিযুদ্ধের অংশগ্রহণের কথা বলেন। সবশেষে ইউল্যাব উপ-উপাচার্য অধ্যাপক সামসাদ মর্তুজা ধন্যবাদ জ্ঞাপন করেন। আলোচনা সভার পর শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী ইউল্যাব লাইব্রেরি আয়োজিত বঙ্গবন্ধুর ওপর চার দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন।—প্রেস বিজ্ঞপ্তি