আইনমন্ত্রীর ছোটো ভাই আরিফুল হকের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ

আপডেট : ০৯ মার্চ ২০২০, ২২:৫০

আইনমন্ত্রী আনিসুল হকের একমাত্র ছোটো ভাই ও কম্পিউটার নেটওয়ার্ক সিস্টেমস (সিএনএস) লিমিটেডের সাবেক চেয়ারম্যান আরিফুল হকের (রনি) তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষ্যে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় কেন্দ্রীয় জামে মসজিদ (ডিওএইচএস পরিষদের বিপরীতে), রোড নং-০৬, ডিওএইচএস, মিরপুর, ঢাকা ঠিকানায় এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে মরহুমের আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও গুণগ্রাহীদের উপস্থিত থাকার জন্য আইনমন্ত্রীর পরিবার ও সিএনএস লিমিটেডের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।