নূরজাহান বেগম
কালের কণ্ঠের বিজ্ঞাপন বিভাগের জেনারেল ম্যানেজার (জিএম) হারুন অর রশীদের মাতা নুরজাহান বেগম (৭৫) আর নেই। গতকাল সোমবার ঢাকায় বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। লক্ষ্মীপুর জেলার রায়পুরে বাদ এশা মরহুমের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তিনি ছয় ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনি রেখে গেছেন।
