সুদানের প্রধানমন্ত্রী আবদুল্লাহ হামদক আততায়ীর হামলা থেকে বেঁচে গেছেন। গতকাল সকালে তার গাড়িবহর আততায়ীর হামলার মুখে পড়েছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রধানমন্ত্রীর গাড়িবহর রাজধানী খার্তুমের উত্তরে কোবার সেতু এলাকা পার হওয়ার পর সড়কে পুঁতে রাখা একটি বোমা বিস্ফোরিত হয়। বিস্ফোরণে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ফেসবুকে এক বিবৃতিতে হামদক জানিয়েছেন, তিনি সুস্থ আছেন। বিবৃতিতে তিনি সাবেক ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট ওমর আল বশিরের কথাও উল্লেখ করেন। তিনি বলেন, হামলার মাধ্যমে কিছু পরিবর্তন হবে না। -আল জাজিরা
