পাট কী? পাটকে সোনালী আঁশ বলা হয় কেন?

আপডেট : ১০ মার্চ ২০২০, ১৯:৫০

বাংলাদেশের অর্থনীতি 

কৃষি ও শিল্প

 

১. আমাদের দেশের উর্বর দোআঁশ ও বেলে মাটি কোন ফসল চাষের জন্য বিশেষ উপযোগী? উক্ত ফসলটি সম্পর্কে চারটি বাক্য লেখ।      

উত্তর : আমাদের দেশের উর্বর দোআঁশ ও বেলে মাটি আলু চাষের জন্য বিশেষ উপযোগী। আলু সম্পর্কে চারটি বাক্য—

ক.আলু একটি প্রয়োজনীয় খাদ্য।

খ.আমাদের দেশে গোল আলু ও মিষ্টি আলুর চাষ বেশি হয়।

গ. দেশে উত্পাদিত আলু দেশের মানুষের চাহিদা পূরণ করে।

ঘ. দেশের চাহিদা মেটানোর পর উদ্বৃত্ত আলু দেশের বাইরে রপ্তানি করা হয়।

২. পাট কী? পাটকে সোনালী আঁঁশ বলা হয় কেন? পাটের তিনটি ব্যবহার লেখ।

উত্তর : পাট এক প্রকার সোনালী আঁশ।

পাট ও পাটজাত দ্রব্য রপ্তানির মাধ্যমে বাংলাদেশ প্রতিবছর বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করে। এজন্য বাংলাদেশে পাটকে ‘সোনালী আঁশ’ বলা হয়।

পাটের তিনটি ব্যবহার—

১.পাট দিয়ে তৈরিকৃত রশি পণ্যসামগ্রী ও অন্যান্য জিনিসপত্র বেঁধে রাখার কাজে ব্যবহূত হয়।

২.পাটের তৈরি কার্পেট বাড়িতে, মসজিদে ও অফিস-আদালতে ব্যবহার করা হয়।

৩.পাট দিয়ে তৈরিকৃত বস্তা পণ্যসামগ্রী বহন করার কাজে ব্যবহূত হয়।