শুদ্ধিকরণ (পর্ব ৭)
২.৪ সন্ধিঘটিত অশুদ্ধি (গত পর্বের পর...)
নিয়ম ৮ : ত্ ও দ্-এর পর চ্ ও ছ্ থাকলে ত্ ও দ্-এর স্থলে চ্ হয়।
যেমন :
ত্ + চ = চ্চ সত্ + চিন্তা = সচ্চিন্তা
ত্ + ছ = চ্ছ উত্ + ছেদ = উচ্ছেদ
দ্ + চ = চ্চ বিপদ + চয় = বিপচ্চয়
দ্ + ছ = চ্ছ বিপদ + ছায়া = বিপচ্ছায়া
এরূপ :উচ্চারণ, শরচ্চন্দ্র, সচ্চরিত্র, তচ্ছবি ইত্যাদি।
নিয়ম ৯ : ত্ ও দ্-এর পর জ্ ও ঝ্ থাকলে ত্ ও দ্-এর স্থলে জ্ হয়।
যেমন :
ত্ + জ = চ্চ সত্ + জন = সজ্জন
ত্ + ঝ = জ্ঝ কুত্ + ঝটিকা = কুজ্ঝটিকা
দ্ + জ = জ্জ বিপদ + জনক = বিপজ্জনক
এরূপ : উজ্জ্বল, তজ্জন্য, যাবজ্জীবন, জগজ্জীবন ইত্যাদি।
নিয়ম ১০ : নিম্নলিখিত শব্দগুলো কোনো নিয়মে সন্ধি হয় না। এগুলো হলো নিপাতনে সিদ্ধ।
যেমন :
সম্ + রাট = সম্রাট (সংরাট নয়)
নিঃ + রব = নীরব (নির্রব নয়)
নিঃ + রস = নীরস (নির্রস নয়)
কুল + অটা = কুলটা (কুলাটা নয়)
গো + অক্ষ = গবাক্ষ (গবক্ষ নয়)
প্র + ঊঢ় = প্রৌঢ় (প্রৌঢ় নয়)
অন্য + অন্য = অন্যান্য
শুদ্ধ + ওদন = শুদ্ধোদন (শুদ্ধৌদন নয়)
প্রাতঃ + কাল = প্রাতঃকাল (প্রাতস্কাল নয়)
মনঃ + কষ্ট = মনঃকষ্ট (মনস্কষ্ট নয়)
শিরঃ + পীড়া = শিরঃপীড়া (শিরস্পীড়া নয়)
বাচঃ + পতি = বাচস্পতি
ভাঃ + কর = ভাস্কর
আ + চর্য =আশ্চর্য
গো + পদ = গোষ্পদ
বন্ + পতি = বনস্পতি
বৃহত্ + পতি = বৃহস্পতি
তত্ + কর = তস্কর
পর্+ পর = পরস্পর
মনস্ + ঈষা = মনীষা
ষট্ + দশ = ষোড়শ
এক্ + দশ = একাদশ
পতত্ + অঞ্জলি = পতঞ্জলি
পরের অংশ আগামীকাল
