সিসটেক ওয়েলফেয়ার ফাউন্ডেশনের অনলাইনে বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ

আপডেট : ১০ মার্চ ২০২০, ১৯:৫৫

 ‘সিসটেক ওয়েলফেয়ার ফাউন্ডেশন’ কর্তৃক পরিচালিত শিশুশ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পযন্ত অনুষ্ঠিত ২০১৯ সালের বৃত্তি পরীক্ষার ফলাফল ৯ মার্চ, ২০২০খ্রি.-এ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। সিসটেক ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান মাহবুবুর রহমান এই ফলাফল প্রকাশ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরীক্ষায় অংশগ্রহণকারীরা swf-bd.com ওয়েবসাইটটি ব্রাউজ করে পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের মোবাইল নম্বরটি ব্যবহার করে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ফলাফল জেনে নিতে এবং ডাউনলোড করতে পারবেন।