বাংলাদেশ লেখিকা সংঘের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী

আপডেট : ১০ মার্চ ২০২০, ১৯:৫৮

৭ই মার্চ শনিবার অনুষ্ঠিত হলো বাংলাদেশ লেখিকা সংঘের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান। এক এক করে পার হয়ে গেল কটি বছর। দিনটি স্মরণীয় করে রাখতে জাতীয় জাদুঘরে সুফিয়া কামাল মিলনায়তনে সাহিত্য পদক প্রদান ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজী, বিশেষ অতিথি বিশিষ্ট কথাসাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক, লেখিকা সংঘের প্রধান উপদেষ্টা বেগম রাজিয়া হোসেন, সভাপতিত্ব করেছেন কথাসাহিত্যিক দিলারা মেসবাহ। এবারে সাহিত্য সম্মাননা পদকপ্রাপ্ত লেখকরা হলেন— ছড়াকার সাংবাদিক রফিকুল হক দাদুভাই, কথাসাহিত্যিক আনিসুল হক এবং কবি, কথাসাহিত্যিক তাহমিনা কোরাইশী। কথাসাহিত্যিক দিলারা মেসবাহকে কবি তাইবুন নাহার রশীদ স্বর্ণপদ্ম প্রদান করা হয়। লেখিকা সংঘ সম্মানিত লেখকদের সম্মানিত করতে পেরে গর্বিত জানান হয় অনুষ্ঠানে। অনুষ্ঠানের দায়িত্বে ছিলেন সংঘের সাধারণ সম্পাদক লিপি মনোয়ার।