‘জননী জন্মভূমি’

আপডেট : ১০ মার্চ ২০২০, ২০:০৬

দীপ্ত টিভিতে শুরু হয়েছে তুর্কি ধারাবাহিক ‘জননী জন্মভূমি’। শনি থেকে শুক্রবার প্রতিদিন রাত ৯টা ৩০ মিনিটে প্রচার হচ্ছে এটি। গল্পে দেখা যায়, ১৯১২ সালের প্রথম বলকান যুদ্ধে সেলানিকের পতনের পর আহত অবস্থায় জেভদেত গ্রিক বাহিনীর হাতে বন্দি হয়। অন্যদিকে দাঙ্গার কারণে সেলানিক থেকে ইজমিরে চলে আসে জেভদেতের পরিবার। ৭ বছর পর গ্রিক বাহিনীর কমান্ডার হিসেবে ইযমিরে আসে জেভদেত। কিন্তু তার এই নতুন পরিচয় মেনে নেয় না মা হাসিবে, স্ত্রী আজিযে, ছেলে আলী কেমাল ও মেয়ে হিলাল। গ্রিক বাহিনীর কমান্ডারের ছদ্মবেশে একদিকে মুক্তিকামীদের সংগ্রাম, অন্যদিকে পরিবার আর তুর্কি সমাজের সঙ্গে জেভদেতের দূরত্ব ইত্যাদি নানা ঘটনা অবলম্বনে গল্প এগিয়ে যেতে থাকে। ধারাবাহিকে কণ্ঠাভিনয় করেছেন দীপক সুমন, রুবাইয়া মতিন গীতি, সাঈদ সুমন, অশোক কুমার বসাক প্রমুখ।