বাবার মৃত্যুর খবরে ছেলের মৃত্যু

আপডেট : ১০ মার্চ ২০২০, ২১:৫৬

ফুলবাড়িয়ার গাড়াজান গ্রামে সোমবার রাতে বাবা শাহা আলী (৭০) মারা যাওয়ার খবর শুনে ছোটো ছেলে আ. মালেক (৩৫) মারা গেছেন। এদিকে বাবা ও ছোটো ভাইয়ের মৃত্যুর খবর শুনে আ. বারেক অসুস্থ হয়ে পড়লে তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রতিবেশি হাফিজুল ইসলাম স্বপন জানান, ঘটনার দিন হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় শাহা আলী মারা যান। এর দুই ঘণ্টা পর তার ছোটো ছেলে আ. মালেক হঠাত্ অসুস্থ হয়ে পড়লে দ্রুত হাসপাতালে নিলে রাত ১২টায় মার যান।  উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল ছিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।