চবিতে অঙ্গনের তিন দশক পূর্তি উত্সব আজ

আপডেট : ১০ মার্চ ২০২০, ২১:৫৭

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাচীনতম সাংস্কৃতিক সংগঠন ‘অঙ্গন’ এর দুই দিনব্যাপী তিন দশক পূর্তি উত্সব শুরু হচ্ছে আজ। ১১ এবং ১২ মার্চ দুই দিনব্যাপী এ আয়োজনের প্রথম দিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জারুলতলা প্রাঙ্গণে এবং সমাপনী দিন চট্টগ্রামের জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।