বোরহানউদ্দিনে ১১৫ পিস ইয়াবাসহ আটক ৫

আপডেট : ১০ মার্চ ২০২০, ২১:৫৮

বোরহানউদ্দিনে ১১৫ পিস ইয়াবাসহ পাঁচ জনকে আটক করেছে পুলিশ। সোমবার রাত সাড়ে ১১টায় উপজেলার পক্ষিয়া ইউনিয়নের বোরহানগঞ্জ এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো— আব্দুর রব ওরফে রবু মুন্সি, কাজল গদা, বিপুল দাস ওরফে বিজয়, বাবুল হাজি, মহাসিন মুন্সি। বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মু. এনামুল হক আটকের বিষয়টি নিশ্চিত করেন।