রঙ্গরস

আপডেট : ১০ মার্চ ২০২০, ২২:০০

অসুস্থ বন্ধু ডাক্তার বন্ধুর কাছে এসেছে।

ডাক্তার বন্ধু : তোর জন্য দুটো খবর আছে—একটা খারাপ সংবাদ একটা ভালো সংবাদ।

অসুস্থ বন্ধু : খারাপটাই আগে বল।

ডাক্তার বন্ধু : তোর রোগটা শেষ পর্যন্ত ধরা গেছে, সেটা হচ্ছে বাজে ধরনের একটা ক্যান্সার। তুই আর হার্ডলি এক বছর বাঁচতে পারিস।

শুনে অসুস্থ বন্ধু ফ্যাকাসে হাসি হেসে দুর্বল গলায় বলল, ‘আর ভালো খবরটা কী?’

এবার ডাক্তার বন্ধুটি লাজুক হেসে বলল, ‘আমার বিয়ের ব্যাপারটা ফাইনাল হয়ে গেছে, এ বছরের মধ্যেই হয়ে যাবে। আশা করছি তুই আমার বিয়ে খেয়ে যেতে পারবি।’