গৌরীপুরে জামায়াতের তিন নেতা গ্রেফতার

আপডেট : ১০ মার্চ ২০২০, ২২:১৫

নাশকতার পরিকল্পনার অভিযোগে ময়মনসিংহের গৌরীপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর স্থানীয় তিন নেতাকে গ্রেফতার করেছে গৌরীপুর থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন জিহাদি বই, লিফলেট ও ঘটনাস্থল থেকে বিস্ফোরিত ককটেল জব্দ করা হয়েছে। রবিবার রাত ১১টার দিকে গৌরীপুর উপজেলার সিংজানী এলাকায় জামায়াতে ইসলামীর শুরা সদস্য মোসলেম উদ্দিনের বাড়ির সামনে থেকে তাদের আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন জামায়াতে ইসলামীর উপজেলা শাখার সাবেক আমির আবু বক্কর সিদ্দিক (৬৮), শুরা সদস্য মোসলেম উদ্দিন (৩২) ও মোতালেব হোসেন (২৮)।