বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার বনানীতে সুপরিসর এবং সুবিধাজনক অবস্থানে প্রধান বিক্রয়কেন্দ্রের কার্যক্রম শুরু করেছে। গতকাল মঙ্গলবার প্রধান বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করেন নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান। এ সময় নভোএয়ারের উপব্যবস্থাপনা পরিচালক ফিরোজ আলম উপস্থিত ছিলেন। —প্রেস বিজ্ঞপ্তি
