ক্রিকেটারদের আন্দোলনের সময় দাবি ছিল, অন্তত ৩০ জন ক্রিকেটারকে কেন্দ্রীয় চুক্তিতে নেওয়া। কিন্তু বোর্ড প্রথমে ১৬ জনের তালিকা প্রকাশ করে। পরে এ তালিকায় যোগ হন সৌম্য সরকার। ফলে ১৭ জন ক্রিকেটারকেই এবার কেন্দ্রীয় চুক্তি নিয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে। গতকাল জানানো হলো, পাঁচটি ক্যাটাগরিতে এই ১৭ জন বেতন পাবেন।
প্রথম ক্যাটাগরি, এ প্লাসে থাকা ক্রিকেটাররা পাবেন ৪ লাখ টাকা করে বেতন। সাদা ও লাল বল, দুই দিকেই এ প্লাসে আছেন দুই জন ক্রিকেটার—মুশফিকুর রহিম ও তামিম ইকবাল। এ ছাড়া শুধু সীমিত ওভারের ক্রিকেটে এ প্লাসে আছেন সৌম্য সরকার ও মাহমুদউল্লাহ।
এ ছাড়া এ ক্যাটাগরির মাসিক বেতন ৩ লাখ টাকা। সর্বনিম্ন ডি ক্যাটাগরিতে মাসিক বেতন ১ লাখ টাকা। আগের মতো এবার আর রুকি ক্যাটাগরি নেই।
চুক্তিবদ্ধদের
ক্যাটাগরি তালিকা
খেলোয়াড় লাল বল সাদা বল
মুশফিকুর রহিম এ প্লাস এ প্লাস
তামিম ইকবাল এ প্লাস এ প্লাস
লিটন দাস বি বি
মেহেদী হাসান মিরাজ বি বি
তাইজুল ইসলাম বি ডি
মোহাম্মদ মিঠুন ডি সি
নাজমুল হোসেন শান্ত ডি ডি
মুমিনুল হক এ -
নাঈম হাসান ডি -
আবু জায়েদ ডি -
এবাদত হোসেন ডি -
মাহমুদউল্লাহ - এ প্লাস
সৌম্য সরকার - এ প্লাস
মুস্তাফিজুর রহমান - বি
সাইফউদ্দিন - সি
আফিফ হোসেন - ডি
নাঈম শেখ - ডি
ক্যাটাগরি ভিত্তিক
মাসিক বেতন
n এ প্লাস ৪ লাখ
n এ ৩ লাখ
n বি ২ লাখ
n সি ১.৫ লাখ
n ডি ১ লাখ
