বাংলাদেশ ফুটবল চ্যাম্পিয়নশিপের খেলোয়াড় দলবদল চলছিল। সেটি শেষ হওয়ার কথা ছিল ২০ মার্চ পর্যন্ত। সেটি পিছিয়ে ৩০ এপ্রিল পর্যন্ত করা হয়েছে। লিগ শুরু হবে ১৫ জুন। করোনা ভাইরাসের কারণে এই উদ্যোগ লিগ কমিটির। তবে এই মিটিংয়ে চলমান প্রিমিয়ার ফুটবল লিগের বিষয়ে আলোচনা হয়নি। করোনা ভাইরাসের কারণে লিগ বন্ধ হয়ে যাবে কি না সিদ্ধান্ত হয়নি। তবে জাতীয় দলের খেলা যেহেতু হচ্ছে না তাই সে ক্ষেত্রে প্রিমিয়ার লিগের নতুন ফিকশ্চার হবে কি না সেটাও বলেননি লিগ কমিটির চেয়ারম্যান।
