চট্টগ্রাম প্রিমিয়ার ফুটবল

সিটি করপোরেশন জয়ী

আপডেট : ১০ মার্চ ২০২০, ২২:২২

সিটি করপোরেশন গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত চট্টগ্রাম প্রিমিয়ার ফুটবল লিগের খেলায় ২-০ গোলে হারাল বিসিআইসিকে। চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় গোলদুটি করেন দেলোয়ার ও ইকবাল। এর আগে গত রবিবার লিগটির উদ্বোধনী দিনের খেলায় বর্তমান চ্যাম্পিয়ন কাস্টমস স্পোর্টস ক্লাব ২-১ গোলে জেলা পুলিশ দলকে পরাজিত করে।  কাস্টমসের দলটির পক্ষে গোলদুটি করেন আলী আকবর ও জাহেদুল। যদিও প্রথম গোলটির পরই পুলিশের পক্ষে সমতা ফিরিয়ে ছিলেন নাজমুল। কিন্তু খেলা সমাপ্তির আগের মিনিটে গোল দিয়ে জয় ছিনিয়ে নেয় কাস্টমস।