করোনা প্রতিরোধে সরকার কিছুই করেনি :ফখরুল

আপডেট : ১১ মার্চ ২০২০, ০০:৪২

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশ আজ করোনা ভাইরাসের শিকার। সরকারি ঘোষণা অনুযায়ী দেশে তিন জন করোনায় আক্রান্ত। সরকার শুধু জনগণকে আশ্বস্তই করছে। অথচ করোনা প্রতিরোধে কাজের কাজ কিছু করেনি। গতকাল সকালে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল মানবিক কারণে ও সুচিকিত্সার জন্য খালেদা জিয়ার মুক্তির দাবি জানিয়ে বলেন, তিনি বিনা অপরাধে অনির্বাচিত সরকারের রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে কারাগারে রয়েছেন। তিনি প্রাপ্য সুবিচার থেকে বঞ্চিত। পরিবারের পক্ষ থেকেও সুচিকিত্সার জন্য তার মুক্তির আবেদন করা হয়েছে। দেশবাসী আশা করে, তাদের সেই আবেদন গৃহীত হবে।