পিল গ্রুপের চেয়ারম্যান ও এমডিকে দুদকে জিজ্ঞাসাবাদ

আপডেট : ১১ মার্চ ২০২০, ০০:৪২

গ্রেফতারকৃত কথিত যুবলীগ নেতা ও ঠিকাদার জি কে শামীমসহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে পিল গ্রুপের চেয়ারম্যান ও এমডিকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ দুজন হলেন—পিল গ্রুপের চেয়ারম্যান আবদুল্লাহ আল মাহমুদ মিন্টু ও এমডি রিসাল মাহমুদ। গতকাল মঙ্গলবার দুদকের প্রধান কার্যালয়ে বেলা সাড়ে ১০টা থেকে দুপুর পর্যন্ত জিজ্ঞাসাবাদ করা হয়। দুদক পরিচালক সৈয়দ ইকবাল হোসেনের নেতৃত্বে একটি টিম তাদের জিজ্ঞাসাবাদ করেন। এর আগে গত ৩ মার্চ তাদের তলব করে কমিশন থেকে নোটিশ পাঠানো হয়। ক্যাসিনোর মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দেড় শতাধিক ব্যক্তির বিরুদ্ধে দুদকের অনুসন্ধান চলমান।