করোনার কারণে ইতিহাস সমিতির সম্মেলন স্থগিত

আপডেট : ১১ মার্চ ২০২০, ০০:৪৫

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে বাংলাদেশ ইতিহাস সমিতির ২০তম দ্বি-বার্ষিক আন্তর্জাতিক সম্মেলন স্থগিত করা হয়েছে। সম্মেলনটি অতিদ্রুত আয়োজন করা হবে বলে জানানো হয়। গতকাল মঙ্গলবার ইতিহাস সমিতির সাধারণ সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. আশা ইসলাম নাঈম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে সমিতির স্ট্যান্ডিং কমিটির এক জরুরি সভায় স্থগিতের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয় জানিয়ে বলা হয়, ‘বিশেষ অবস্থার পরিপ্রেক্ষিতে আগামী ২০-২১ মার্চ অনুষ্ঠিতব্য বাংলাদেশ ইতিহাস সমিতির ২০তম দ্বি-বার্ষিক আন্তর্জাতিক সম্মেলন স্থগিত করা হলো।’