ভর্তি পরীক্ষার গুচ্ছ পদ্ধতির বিপক্ষে অবস্থান নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষক সমিতি। গত সোমবার বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সভায় গুচ্ছ পদ্ধতির বিরুদ্ধে অবস্থান নেন শিক্ষকরা। তবে এ বিষয়ে সাংবাদিকদের এখনই কিছু বলতে রাজি হননি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নূরে আলম আবদুল্লাহ। অবশ্য গতকাল মঙ্গলবার সাধারণ সভায় উপস্থিত একাধিক শিক্ষক সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে শিক্ষক সমিতি সিদ্ধান্ত নিলেও এ বিষয়ে অ্যাকাডেমিক কাউন্সিল চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন তারা।
