করোনা ভাইরাস আতঙ্কে বন্ধ করে দেওয়া হলো বিশ্বভারতীর বাংলাদেশ ভবন। একই সঙ্গে রবীন্দ্রভবন প্রদর্শশালা, শান্তিনিকেতন গৃহও বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্বভারতী কর্তৃপক্ষ এক নির্দেশিকা জারি করে ৮ মার্চ থেকে এই ভবনগুলো বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। করোনা ভাইরাস থেকে সর্বসাধারণের সুরক্ষার জন্য এটা করা হয়েছে, বলে জানানো হয়েছে।
নতুন নির্দেশিকা জারি না হওয়া পর্যন্ত এই ভবনগুলো বন্ধ থাকবে। নির্দেশিকায় জানানো হয়েছে, ঐ ভবনগুলো বন্ধ থাকলেও রবীন্দ্রভবন, বাংলাদেশ ভবনের গ্রন্থাগার এবং অভিলেখাগার খোলা থাকবে। উল্লেখ্য, একই কারণে এবার শান্তিনিকেতনের বসন্ত উত্সব আগেই বাতিল করে দেওয়া হয়েছিল।
