সংবিধান পরিবর্তনের মাধ্যমে ফের প্রেসিডেন্ট হতে চান পুতিন ক্ষমতাসীন দলের সমর্থন

আপডেট : ১১ মার্চ ২০২০, ০০:৪৯

রাশিয়ার সংবিধান পরিবর্তনের মাধ্যমে ফের প্রেসিডেন্ট হওয়ার আশা করছেন ভ্লাদিমির পুতিন। গতকাল পার্লামেন্টে এক ভাষণে প্রেসিডেন্ট পুতিন বলেছেন, তিনি আবার প্রেসিডেন্ট পদে প্রার্থী হতে পারবেন যদি সংবিধান অনুমোদন দেয় এবং সাংবিধানিক আদালত বাধা হয়ে না দাঁড়ায়। বার্তা সংস্থা আর আই এ জানিয়েছে, ক্ষমতাসীন দল ইউনাইটেড রাশিয়া পার্টি জানিয়েছে, তারা পুতিনের ফের প্রেসিডেন্ট হওয়ার সিদ্ধান্তে সমর্থন দিয়েছে। ২০২৪ সালে প্রেসিডেন্ট পুতিনের দ্বিতীয় মেয়াদ শেষ হবে। বর্তমান সংবিধান অনুযায়ী, দুইবারের বেশি প্রেসিডেন্ট প্রার্থী হওয়া যায় না। কিন্তু ৬৭ বছর বয়সি পুতিন চান এরপরও ক্ষমতায় থাকতে। এজন্য তিনি সংবিধান পরিবর্তন করতে চান। এর আগে দুবার প্রধানমন্ত্রী পদে ছিলেন পুতিন। পরে প্রেসিডেন্টের ক্ষমতা বাড়িয়ে নির্বাচন করেন। —রয়টার্স