মিয়ানমারের রাজনীতিতে সামরিক বাহিনীর ক্ষমতা কমাতে বিতর্কিত নেত্রী অং সান সুচির দলের চেষ্টায় বাধ সেধেছে পার্লামেন্ট। সু চির দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্র্যাসি (এনএলডি) সংবিধান সংশোধনের কয়েকটি প্রস্তাব দেয়। ভোটাভুটিতে সেগুলো প্রত্যাখ্যান করা হয়। বহুদিন ধরেই সু চির দল সামরিক জান্তা প্রণীত ২০০৮ সালের সংবিধান পরিবর্তনের চেষ্টা করে আসছে। সংশোধনীগুলো পাশ হলে ১৫ বছরের মধ্যে সামরিক বাহিনীর এমপিদের সংখ্যা ধীরে ধীরে কমতো। এছাড়া সংবিধানের যে ধারায় প্রতিরক্ষা খাতে ‘কমান্ডার ইন চীফ’কে সশস্ত্র বাহিনীর ‘সুপ্রিম কমান্ডার’ বলা হয় সেই ধারার বিলুপ্তি ঘটতো। -রয়টার্স
