মিশিগানে স্যান্ডার্সের পেছনে মুসলিমরা

আপডেট : ১১ মার্চ ২০২০, ০০:৫১

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটদের মনোনয়ন দৌড়ে এগিয়ে সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন। পিছিয়ে বার্নি স্যান্ডার্স। কিন্তু স্থানীয় সময় গতকাল মঙ্গলবার ছয়টি রাজ্যের নির্বাচনে জয়ী হতে জোর প্রচেষ্টা চালান তারা। মিশিগান, ওয়াশিংটন স্টেট, মিসৌরি ও আইডাহোতে প্রাইমারি এবং নর্থ ডাকোটাতে ককাস অনুষ্ঠিত হওয়ার কথা। মিশিগানে আফ্রিকান-আমেরিকানদের সংখ্যা বেশি হওয়ায় জয়ের জন্য নির্বাচনি প্রচারণা জোরদার করেন স্যান্ডার্স। এছাড়া রাজ্যের মুসলমানদের বেশির ভাগই স্যান্ডার্সের পেছনে। মূলত তার সমাজতান্ত্রিক নীতির কারণেই এ সিদ্ধান্ত বলে মুসলিমরা জানিয়েছেন। বিশেষ করে ডেট্রয়েটের ডিয়ারবর্ন কাউন্টির বেশির ভাগই মুসলিম। সেখানকার বেশির ভাগ মুসলিমই স্যান্ডার্সের সমর্থনে নানা কর্মসূচি পালন করেছেন। এদিকে ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের বিষয় তদন্তে গঠিত রবার্ট মুলারের তদন্ত রিপোর্ট প্রতিনিধি পরিষদের কমিটি দেখতে পারবে বলে রায় দিয়েছে আপিল বিভাগ ডিস্ট্রিক্ট অব কলম্বিয়া সার্কিট। —আল জাজিরা ও রয়টার্স