ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দুর্নীতির বিচার পেছানোর আবেদন আদালত প্রত্যাখ্যান করেছে। পূর্বনির্ধারিত সময় অনুযায়ী আগামী সপ্তাহেই দুর্নীতির বিচার শুরু হচ্ছে। নেতানিয়াহুর আইনজীবীরা জেরুজালেমের আদালতকে জানিয়েছেন, তারা প্রসিকিউশনের সব নথি পাননি। তাই বিচার কাজ ৪৫ দিন পেছানো দরকার। রাষ্ট্রের প্রসিকিউটর বলেন, বিচার কাজ পেছানোর কোনো সুযোগ নেই। পরে আদালত নেতানিয়াহুর আইনজীবীদের আবেদন প্রত্যাখ্যান করে। —আল জাজিরা
