ভালোবাসা দিয়েই সম্পর্কের সূচনা হয়েছিল তাদের। পরে পারিবারিকভাবেই ২০১৭ সালের ২৬ মার্চ ফাহাদ রিয়াজীকে বিয়ে করেন লাক্সসুন্দরী ও অভিনেত্রী তাসনুভা এলভিন। সুখী দাম্পত্য জীবনের আড়াই বছরের মাথায় মা হওয়ার খবর জানালেন এই অভিনেত্রী। আর এই কারণেই বর্তমানে অভিনয় থেকে নিজেকে দূরে রেখেছেন। এ প্রসঙ্গে এলভিন বলেন, দগত ছয় মাসের বেশি কোনো শুটিং করছি না। কাছের কয়েকজন পরিচালক কাজের জন্য ডাকলেও গর্ভাবস্থার কারণে শুটিং করতে পারিনি। বাসায় দিন কাটাচ্ছি। নতুন অতিথির আগমনের অপেক্ষায় এভাবে দিন কেটে যাচ্ছে আমার। সবকিছু ঠিক থাকলে আগামী জুলাইয়ের মাঝামাঝি সবাইকে খুশির খবর জানাতে পারব। সবার কাছে দোয়া চাই।’ উল্লেখ্য, ২০১০ সালের লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে তাসনুভা এলভিন মিডিয়ায় পা রাখেন। পরবর্তী সময়ে মডেলিংয়ের পাশাপাশি ‘একটি ফুলের গল্প’, ‘জামাই শ্বশুর’, ‘ডেসটিনেশন ওয়েডিং’, ‘সাদা কাগজে সাজানো অনুভূতি’র মতো বেশকিছু দর্শকপ্রিয় নাটক উপহার দিয়েছেন।
]
