‘ভাগ কর শাসন কর’ নীতির ফলে কী হয়?

আপডেট : ১১ মার্চ ২০২০, ১৯:৫৮

বাংলাদেশ ও বিশ্বপরিচয়

মিরাজুল ইসলাম, প্রভাষক

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ

 

সুপ্রিয় বন্ধুরা, তোমরা প্রথমে অধ্যায়টি পড়বে তাহলে প্রত্যেকটি প্রশ্নের উত্তর দিতে পারবে।

১. কত সাল পর্যন্ত ইস্ট-ইন্ডিয়া কোম্পানির শাসন চলে?

উ: ১৭৫৭-১৮৫৭ সাল পর্যন্ত।

২. ইস্ট-ইন্ডিয়া কোম্পানির শাসন ইতিহাস কী নামে পরিচিত?

উ: কোম্পানির শাসন।

৩. কোম্পানির প্রথম শাসনকর্তা কে ছিলেন? উ: লর্ড ক্লাইভ।

৪. কিসের বিরুদ্ধে সিপাহীদের মধ্যে অসন্তোষ এবং বিদ্রোহ দেখা দেয়?

উ: কোম্পানির নীতি ও শোষণের বিরুদ্ধে। 

৫. ব্রিটিশ রানি কত সালে সমগ্র ভারতের শাসনভার নিজ হাতে নিয়ে নেয়?

উ: ১৮৫৮ সালে।

৬. কত সাল পর্যন্ত ব্রিটিশরা ভারত শাসন করে?

উ: ১৮৫৮-১৯৪৭ সাল পর্যন্ত।

৭. ‘ভাগ কর শাসন কর’ নীতির ফলে কী হয়?

উ: এদেশের মানুষের মধ্যে ধর্ম, বর্ণ, জাতি এবং অঞ্চল ভেদে বিভেদ সৃষ্টি হয়।

৮. কত সালে বাংলায় ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেয়?

উ: বাংলা ১১৭৬ সালে (ইংরেজি ১৭৭০ খ্রিস্টাব্দে)

৯. কোন্ দুর্ভিক্ষ ‘ছিয়াত্তরের মন্বন্তর’ নামে পরিচিত?

উ: ১৭৭০ সালের দুর্ভিক্ষ।

১০. নতুন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও ছাপাখানা প্রতিষ্ঠার ফলে কোন ব্যবস্থার উন্নতি হয়?

 উ: শিক্ষা ব্যবস্থার।

১১. সড়কপথ ও রেলপথ উন্নয়ন এবং টেলিগ্রাফ প্রচলনের ফলে কোন ব্যবস্থার উন্নতি হয়?

উ: যোগাযোগ ব্যবস্থার।

১২. কত শতকে বাংলায় নবজাগরণ ঘটে?

উ: উনিশ শতকে।

১৩. শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের ফলে কী ঘটে?

উ: বাংলায় নবজাগরণ ঘটে।

১৪. কত সালের যুদ্ধে তিতুমীর পরাজিত ও নিহত হন?

উ: ১৮৩১ সালের।

১৫.  সিপাহি বিদ্রোহের নেতা কে ছিলেন?

 উ: মঙ্গল পাণ্ডে।

১৬. কে বাঁশের কেল্লা নির্মাণ করেছিলেন?

 উ: তিতুমির।

১৭. বাঁশের কেল্লা কেন নির্মাণ করা হয়?

উ: ইংরেজ বাহিনীকে প্রতিহত করতে।

১৮. সিপাহি বিদ্রোহ কোথায় শুরু হয়ে সারা ভারতে ছড়িয়ে পড়ে?

উ: পশ্চিম বাংলার ব্যারাকপুরে।

১৯. সেনাবাহিনীতে কোন পদে ভারতীয়দের সংখ্যাধিক্য ছিল?

উ: সিপাহি পদে।

২০. ভারতের বিভিন্ন এলাকায় সৈন্যদের মধ্যে কী তৈরি হয়েছিল?

উ: সামাজিক বিশৃঙ্খলা।

২১. কামান ও বন্দুকের কার্তুজ পিচ্ছিল করার জন্য কী ব্যবহার করার গুজব তৈরি করা হয়েছিল?

উ: গরুর ও শুকরের চর্বি।