দশম লালন স্মরণোত্সব অনুষ্ঠিত

আপডেট : ১১ মার্চ ২০২০, ১৯:৫৯

মো. রাকিবুল ইসলাম

কামারখন্দ (সিরাজগঞ্জ) সংবাদদাতা

 

সিরাজগঞ্জের কামারখন্দে ১০ম লালন স্মরণোত্সব অনুষ্ঠিত হয়েছে। উপজেলার নয়াচালার আলেক শহর লালন চর্চা ও গবেষণা কেন্দ্রের আয়োজনে গত ২৬ ফেব্রুয়ারি সন্ধ্যা থেকে রাতভর চলে লালনসংগীত। জেলার বিভিন্ন উপজেলা থেকে হাজারও ভক্ত লালনের ভাব সংগীত উপভোগ করেন। কুষ্টিয়া লালন একাডেমির শিল্পীদের পাশাপাশি আলেক শহর লালন চর্চা ও গবেষণা কেন্দ্রের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী সাধু ও অন্য শিল্পীরাও গান পরিবেশন করেন। লালন স্মরণোত্সবে উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম শহীদুল্লাহ সবুজ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।