ফারুক আহমেদ
ত্রিশাল সংবাদদাতা
গত বুধবার ময়মনসিংহের ত্রিশালে আসপাডা শিশু একাডেমির বার্ষিক ক্রীড়া, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান স্থানীয় সরকারি নজরুল একাডেমি স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ। আসপাডা পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক লায়ন আব্দুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী পুলিশ সুপার (ত্রিশাল সার্কেল) স্বাগতা ভট্রাচার্য্য, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আশরাফুল ইসলাম মণ্ডল, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আনোয়ার হোসেন আকন্দ, সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম প্রমুখ। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন আসপাডা শিশু একাডেমির প্রকল্প পরিচালক সুরঞ্জন দেবনাথ বলাই।
