নেত্রকোনায় বইমেলা স্থগিত

আপডেট : ১১ মার্চ ২০২০, ২১:১৭

নেত্রকোনা প্রতিনিধি

করোনা ভাইরাস সংক্রমণের সম্ভাব্য ঝুঁকির কারণ দেখিয়ে নেত্রকোনা জেলাসহ দেশের দুইটি জেলা এবং তিনটি বিভাগীয় বইমেলা স্থগিত করেছে জাতীয় গ্রন্থকেন্দ্র। জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক মিনার মনসুর কর্তৃক বইমেলাগুলো বন্ধের জন্য স্ব স্ব জেলা প্রশাসক বরাবরে চিঠি দিয়েছেন। চিঠিতে বলা হয়, বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত বইমেলা করোনা ভাইরাসের সম্ভাব্য ঝুঁকির কারণে স্থগিত করা হয়েছে। বুধবার নেত্রকোনা জেলা প্রশাসন থেকে সাংবাদিকদের তা অবহিত করা হয়েছে এবং সেই সঙ্গে লাইব্রেরি ও প্রকাশনা সংস্থাগুলোকেও অবহিত করা হয়েছে বলে জানানো হয়েছে। উল্লেখ্য, আজ থেকে নেত্রকোনায় বইমেলা শুরুর কথা ছিল।