সভাপতি হাসিবুর, সম্পাদক রকিবুল
বশেমুরবিপ্রবি (গোপালগঞ্জ) সংবাদদাতা
গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. হাসিবুর রহমান ও সাধারণ সম্পাদক হিসেবে ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের প্রভাষক মো. রকিবুল ইসলাম নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার রাতে প্রধান নির্বাচন কমিশনার ও গণিত বিভাগের সহকারী অধ্যাপক ড. দিপংকর কুমার এ তথ্য নিশ্চিত করেন।
এছাড়া নির্বাচনে সহসভাপতি হিসেবে ড. মো. বশির উদ্দীন (ব্যবস্থাপনা শিক্ষা বিভাগ), কোষাধ্যক্ষ সহকারী অধ্যাপক ড. মাহবুব হাসান (বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগ), যুগ্ম সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মো. মুরাদ হোসেন (পরিসংখ্যান বিভাগ), প্রচার সম্পাদক প্রভাষক শামসুল আরেফীন (সমাজ বিজ্ঞান বিভাগ) নির্বাচিত হয়েছেন। এছাড়া সদস্য হিসেবে নয় জন বিজয়ী হন।
