বঙ্গবন্ধুর মাজার জিয়ারত করলেন রসিক মেয়র

আপডেট : ১১ মার্চ ২০২০, ২১:১৮

স্টাফ রিপোর্টার, রংপুর

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারত করেছেন রংপুর সিটি করপোরেশনের (রসিক) মেয়র মো. মোস্তাফিজার রহমান মোস্তফা।

গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে বঙ্গবন্ধুর মাজার জিয়ারত করেন তিনি। পরে বঙ্গবন্ধুর মাজারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় রংপুর সিটি করপোরেশনের সব কাউন্সিলর ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এরপর তিনি সফরসঙ্গীদের সঙ্গে নিয়ে গোপালগঞ্জের বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করেন। মাজার চত্বরে বঙ্গবন্ধুর জীবন আদর্শ ও দর্শন নিয়ে সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন মেয়র মো. মোস্তাফিজার রহমান মোস্তফা।