পঞ্চগড় প্রতিনিধি
তেঁতুলিয়া উপজেলায় হালিমা (১৫) নামে এক স্কুলছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার গলায় ফাঁস লাগানো অবস্থায় তার লাশটি উদ্ধার করা হয়। সে উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের মাগুড়া গ্রামের হাফিজুল ইসলামের মেয়ে এবং নারী শিক্ষাখ্যাত কাজী শাহাবুদ্দিন বালিকা স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্রী।
তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জহুরুল ইসলাম ও তেঁতুলিয়া ইউপি চেয়ারম্যান কাজী আনিছুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ওসি জানান, ময়নাতদন্তের জন্য লাশটি পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
