কমলগঞ্জে প্রয়োজনীয় সরঞ্জামাদির ঘাটতি

আপডেট : ১১ মার্চ ২০২০, ২১:১৮

কমলগঞ্জ (মৌলভীবাজার) সংবাদদাতা

কমলগঞ্জে ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা ভাইরাসে আক্রান্তদের জন্য ২০টি বেড বরাদ্ধ দেয়া হয়েছে। তবে চিকিত্সক ও নার্সদের প্রয়োজনীয় সরঞ্জামাদি না থাকায় আক্রান্ত রোগীদের সেবা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ এ বিষয়ে সভা করে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছে। তবে চিকিত্সা কাজে ব্যবহূত মাস্ক, গামবোর্ড সহ প্রয়োজনীয় ষড়ঞ্জামাদির যথেষ্ট অভাব রয়েছে।

এ ব্যাপারে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুবুল আলম বলেন, করোনা ভাইরাস নিয়ন্ত্রণে হাসপাতালে সব ধরণের প্রস্তুতি রাখা হয়েছে। তবে কিছু সরঞ্জামাদির অভাব থাকলেও উর্দ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। শীঘ্রই এসব চলে আসবে।