বালিয়াকান্দি (রাজবাড়ী) সংবাদদাতা
বালিয়াকান্দি বাজারে অতিরিক্ত দামে পণ্য বিক্রি ও অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য তৈরির দায়ে তিন প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা করেছে জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার দুপুরে বালিয়াকান্দি বাজারে জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এ অভিযান পরিচালনা করেন।
অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শরিফুল ইসলাম জানান, বাজার তদারকির সময় বালিয়াকান্দি বাজারে অতিরিক্ত দামে মাস্ক বিক্রির দায়ে রুপের ফ্যাশনকে ২ হাজার ও ভেক্সিসল বিক্রির দায়ে বিসমিল্লাহ ফার্মেসিকে ৩ হাজার ও অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য উত্পাদনের দায়ে আনন্দ বেকারিকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ সময় অভিযানে সহায়তা করেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক সূর্য কুমার প্রামানিক, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর পনিরুজ্জামান পনির ও পুলিশ সদস্যরা।
